Ekka Dokka Lyrics In Bengali from “Mahanagarer Kabyokatha”. Sung, music & lyrics were penned down by Koushik Chakraborty.
Song Details
Song: Ekka Dokka
Album : Mahanagarer Kabyokatha (Solo Album)
Singer: Koushik Chakraborty
Lyrics: Koushik Chakraborty
Music: Koushik Chakraborty
Music Label: Koushik Chakraborty
Ekka Dokka Lyrics In Bengali
একটা ছুটির দিন অলস বিকেলবেলা
সকাল থেকে বৃষ্টি মনের জানলা খোলা,
চেনা চেনা এই শহরটা আজ
ভেজা রাস্তার গন্ধে আজ বড়ই অচেনা,
ধোঁয়া ধোঁয়া চায়ের কাপে ছুঁয়ে ঠোঁট
ভেজা কার্নিশে হঠাৎ বিকেল
হয়নি গান শোনা।
ভিজছে আমার গানের খাতা
ভিজছে ল্যাম্পপোস্ট গাছের পাতা,
ভিজছি আমি চায়ের কাপে
আমি ভিজছি আজ একটু অন্যভাবে।
এক্কা দোক্কা আমার সারাবেলা
আঁকছি বৃষ্টি কাগজের ভেলা,
হারায় ঠিকানা, হারায় কবিতারা
বৃষ্টিভেজা বিকেলবেলা..
বিকেলবেলা.. বিকেলবেলা..
ভাবছিনা কিছুই, থাকবো একা
বহুদিন পর হঠাৎ হলো দেখা,
জানলার কাঁচে ছবি আঁকছি আমি
শব্দেরা এলোমেলো হলে জানি দেখা হবেনা।
ভিজছে সময় আর বাজছে রিংটোন
সময় যদিও অভিমানী তাই গাওয়া হলোনা,
ভিজছে আমার মনের ইচ্ছে
বৃষ্টি শুধু আস্কারা দিচ্ছে।
ভিজছি আমি চায়ের কাপে
তবু ভিজছি আজ একটু অন্যভাবে।
এক্কা দোক্কা আমার সারাবেলা
আঁকছি বৃষ্টি কাগজের ভেলা,
হারায় ঠিকানা, হারায় কবিতারা
বৃষ্টিভেজা বিকেলবেলা..
বিকেলবেলা.. বিকেলবেলা
Written By
Koushik Chakraborty
Music Video Of Ekka Dokka Song

